© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দীপিকার শৃঙ্খলা দেখে শিখেছি : কঙ্গনা

শেয়ার করুন:
দীপিকার শৃঙ্খলা দেখে শিখেছি : কঙ্গনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩৫ পিএম | ১৩ জুন, ২০২৬
কঙ্গনা রানাওয়াতের নতুন সিনেমা ‘ভারত ভাগ্য বিধাতা’ শনিবার (১৩ জুন) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এই ছবি মুক্তির আবহেই বিনোদন দুনিয়ায় নিজের শুরুর দিনগুলোর লড়াই এবং সমসাময়িক তারকা, বিশেষ করে দীপিকা পাডুকোনের প্রতি নিজের মুগ্ধতার কথা প্রকাশ করেছেন কঙ্গনা। একই সঙ্গে বলিউডের নতুন প্রজন্মের তারকাদের মধ্যে থাকা নেতিবাচকতা, ঈর্ষা ও নিরাপত্তাহীনতার সংস্কৃতির তীব্র সমালোচনা করেছেন তিনি।

ইন্ডাস্ট্রিতে নিজের শুরুর দিনগুলোর স্মৃতিচারণ করে কঙ্গনা ‘এন্টারটেইনমেন্ট লাইভ’-কে বলেন, ‘আমি যখন বাড়ি থেকে পালিয়ে মুম্বাই এসেছিলাম, তখন আমার বয়স ছিল মাত্র ১৫-১৬ বছর। পাহাড়ি অঞ্চলের মেয়ে হওয়ায় আমি তখন ভালো করে অর্থপূর্ণ বাক্যও গুছিয়ে বলতে পারতাম না। আমি চারপাশের মানুষকে দেখেই সবকিছু শিখেছি।



সমসাময়িকদের কাছ থেকে শেখার কথা উল্লেখ করে কঙ্গনা বলেন, ‘দীপিকা পাডুকোন এবং অন্যদের স্পোর্টস বা অ্যাথলেটিক ব্যাকগ্রাউন্ড ছিল, আর আমি এসেছিলাম বিজ্ঞান বিভাগ থেকে। ব্যায়াম, ফিটনেস ও কাজের প্রতি দীপিকাদের শৃঙ্খলা দেখেই আমি অনুপ্রাণিত হয়েছি এবং নিজেকে গড়ে তুলেছি।’ নতুনদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে কঙ্গনা বলেন, ‘আজকের তরুণ প্রজন্মের মধ্যে আমি প্রচুর নেতিবাচকতা, ঈর্ষা ও বিদ্বেষ দেখি। এই মানসিকতা অত্যন্ত বিষাক্ত।

আমার চেয়ে কেউ কম প্রতিভাবান হলে আমি তাকে আগলে রাখি, আর বেশি প্রতিভাবান হলে তার কাছ থেকে শিখি। এখানে নিরাপত্তাহীনতার কোনো জায়গাই নেই।’
সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা পাডুকোনের ‘৮ ঘণ্টা কর্মদিবস’-এর দাবিকে পুরোপুরি সমর্থন জানিয়েছেন কঙ্গনা। তিনি বলেন, ‘দীপিকা এখন একজন মা, তার একটি পরিবার আছে। একজন শীর্ষ অভিনেত্রী হিসেবে এই দাবি করার যোগ্যতা তিনি অর্জন করেছেন।


আমরা নারীদের ওপর ক্যারিয়ার ও সন্তান সামলানোর দ্বিগুণ চাপ সৃষ্টি করছি, যা ঠিক নয়।’

সূত্র : এনডিটিভি

এসএ/এসএন

মন্তব্য করুন