© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাইমা সেনকে নিয়ে ঋতুপর্ণাওর মনটা ভীষণ ভাল, শিশুর মতো

শেয়ার করুন:
ওর মনটা ভীষণ ভাল, শিশুর মতো

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৫ পিএম | ০৭ নভেম্বর, ২০২৬
বাংলা সিনেমার মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি তিনি; মা মুনমুন সেনও নামি অভিনেত্রী। আর সেই ধারাবাহিকতা বজায় রেখে রাইমা সেন নিজেও হয়ে উঠেছেন টালিগঞ্জের নন্দিত নাম। ক্যারিয়ারে তার দারুণ সব সিনেমা।

আজ রাইমা সেনের জন্মদিন। মজার ব্যাপার হলো, একই দিনে জন্ম নিয়েছেন টালিউডের আরেক অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও। দুজনের মধ্যে রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। জন্মদিনে তাই একে-অপরকে নিয়ে লিখেছেন কলকাতার গণমাধ্যম আনন্দবাজারে।

রাইমাকে নিয়ে ঋতুপর্ণা লেখেন, “আমার আর রাইমার একই দিনে জন্মদিন। তাই আমরা খানিক একরকম। আমরা দু’জনেই খুব মিশুক। মানুষের সঙ্গে খুব তাড়াতাড়ি বন্ধুত্ব করি, মিলেমিশে যাই। আমরা আসলে পরিবারের মতোই হয়ে গিয়েছি। আমি আর রাইমা যখন ‘অনুরণন’ করলাম, তখন আমাদের মধ্যে বন্ধুত্ব অনেক গাঢ় হয়ে গিয়েছিল। আমরা দু’জনে ভীষণ মজাও করেছি।”

রাইমার সঙ্গে প্রায়ই আড্ডা হয় বলে জানান ঋতু। তার ভাষ্য, ‘ওর মনটাও ভীষণ ভাল, শিশুর মতো। আমার মা আর ওর বাবা, এই নভেম্বরেই চলে গিয়েছেন। আমার মায়ের মৃত্যুর পর প্রথমে রাইমাই এসেছিল আমার সঙ্গে দেখা করতে। সঙ্গে মুনমুন সেনও এসেছিলেন। আমাদের হয়তো রোজ দেখা হয় না, কিন্তু কোথাও একটা বন্ডিং আছে। আমরা প্রচুর পার্টিও করি।’

বয়স এখন ৪৭ বছর। কিন্তু বিয়েটা করেননি রাইমা। তাই বন্ধুর জন্য ঋতুপর্ণার প্রত্যাশা, দ্রুত যেন একজন আদর্শ পুরুষ আসে তার জীবনে। ঋতুপর্ণা লিখেছেন, “ও খুব প্রাণবন্ত। ওকে শুভেচ্ছা। এখন জীবনে যেন ও সবকিছু পায়। ও যখন যে কাজটা করে, সেটা খুব মন দিয়ে করে। শুধু আমার মনে হয় যে, ব্যক্তিগত সিদ্ধান্ত ওর একটু ভেবে নেওয়া উচিত। আমি চাই ওর জীবনে খুব তাড়াতাড়ি এক জন ‘প্রিন্স চার্মিং’ আসুক।”

এসএ/


মন্তব্য করুন