© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গাজীপুরে যুবলীগ নেতা বেলায়েত গ্রেপ্তার

শেয়ার করুন:
গাজীপুরে যুবলীগ নেতা বেলায়েত গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২২ পিএম | ১৫ জুন, ২০২৬
গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বেলায়েত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার বানিয়ারচালা মেম্বার বাড়ি এলাকার প্যারাগন হ্যাচারির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গোপন সূত্রে খবর পেয়ে বেলায়েত হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি ছাত্র-জনতা হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। আইনি প্রক্রিয়া শেষে বেলায়েত হোসেনকে আগামীকাল মঙ্গলবার আদালতে পাঠানো হবে।

এসএন 

মন্তব্য করুন