গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত
১১:২৬ এএম | ১৮ জুন, ২০২৬
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে সকলকে সাথে নিয়েই সংস্কার করা হবে এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার।
বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন তিনি।
এ প্রথম গণমাধ্যমের সকলকে একসাথে করতে পেরেছি এবং এর সুদূরপ্রসারী প্রভাব থাকবে, আমাদের জন্য এটি বিরাট সুযোগ। সরকার একটি সমন্বয়কারির দায়িত্ব পালন করবে। এখন আমরা লক্ষ্যে যাওয়ার পথরেখা তৈরি করতে পারব।
একই অনুষ্ঠানে সরকার ভুল করতে পারে কেউ সেটির উর্ধ্বে নয়। গণমাধ্যম সেই ভুল গঠনমূলকভাবে ধরিয়ে দেবে এমন কথা জানান ইয়াসের খান চৌধুরী।
আরআই/ এসএন