© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাগদানের পর বিয়ের ঘোষণা ‘গোল্ডেন’ গায়িকা ইজের

শেয়ার করুন:
বাগদানের পর বিয়ের ঘোষণা ‘গোল্ডেন’ গায়িকা ইজের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩৫ পিএম | ১৯ জুন, ২০২৬
বিশ্বজুড়ে আলোচিত ‘গোল্ডেন’ গানের কণ্ঠশিল্পী ইজে এবার ব্যক্তিগত জীবনের সুখবর দিলেন। নেটফ্লিক্সের জনপ্রিয় অ্যানিমেশন চলচ্চিত্র ‘কে-পপ ডেমন হান্টারস’-এর এই গায়িকা জানিয়েছেন, আগামী নভেম্বরে বিয়ে করতে যাচ্ছেন তিনি।

এরই মধ্যে বাগদানও সম্পন্ন হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাগদত্তা স্যাম কিমের সঙ্গে একটি রোমান্টিক ছবি শেয়ার করেন ইজে। ছবিটি তোলা হয়েছে মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে। ছবিতে দুজনকে একে অপরের গালে গাল রেখে হাসিমুখে পোজ দিতে দেখা যায়।



পোস্টটি প্রকাশের পর ভক্তদের শুভেচ্ছায় ভরে যায় মন্তব্যের ঘর। ছবিগুলোর ক্যাপশনে ইজে লিখেছেন, ‘অসাধারণ এক অভিজ্ঞতা! মেক্সিকো সিটি, তুমি সত্যিই সুন্দর।’

সম্প্রতি ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আলোচনায় আসেন এই কোরিয়ান শিল্পী। এস্তাদিও আজতেকার মঞ্চে কিংবদন্তি ইতালীয় টেনর আন্দ্রেয়া বচেল্লির সঙ্গে ‘ডিএনএ’ গান পরিবেশন করেন তিনি।

গানটির স্টুডিও সংস্করণে ডেভিড গেত্তা ও মেগান থি স্ট্যালিয়নও রয়েছেন। আর গানটির কোরীয় অংশের গীতিকার ছিলেন ইজে নিজেই। এদিন পারফরম্যান্সের সময় হাই হিল বা ড্রেস শুর পরিবর্তে স্নিকার্স পরে মঞ্চে ওঠেন তিনি। পরে জানা যায়, স্টেডিয়ামের ঘাসের ক্ষতি এড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন এই গায়িকা।

ইজে সবচেয়ে বেশি পরিচিতি পান নেটফ্লিক্সের অ্যানিমেটেড চলচ্চিত্র ‘কে-পপ ডেমন হান্টারস’-এ রুমি চরিত্রের গানের কণ্ঠ দেওয়ার মাধ্যমে।

ছবিটির জনপ্রিয় গান ‘গোল্ডেন’-এ কণ্ঠ দেওয়ার পাশাপাশি তিনি ছিলেন গানটির সহলেখক ও সহ-সুরকারও। কোরিয়া টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আগামী নভেম্বরে স্যাম কিমের সঙ্গে তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

এসএ/টিকে
 

মন্তব্য করুন