শুভেচ্ছা জানানোর আগে প্যাটিনসনের রাজনৈতিক অবস্থান জানতে চাইলেন ট্রাম্প
ছবি: সংগৃহীত
০১:৪৮ এএম | ২৮ নভেম্বর, ২০২৬
নতুন জেমস বন্ড হিসেবে ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসনের নাম ঘোষণার পর তাকে শুভকামনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ প্রসঙ্গে মন্তব্য করার আগে প্যাটিনসনের রাজনৈতিক অবস্থান নিয়ে কৌতূহল প্রকাশ করেন তিনি। এমনকি নিজের এক সহকারীকে ডেকে জানতে চান, ‘জেমস বন্ড কি রক্ষণশীল?’
দ্য নিউইয়র্ক পোস্টকে ওভাল অফিসে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তাকে দেখতে ভালো লাগে। তার জন্য শুভকামনা রইল।’
এর আগে প্যাটিনসনের রাজনৈতিক অবস্থান জানতে সহকারী নাতালিকে ডাকেন ট্রাম্প। এ সময় তাকে প্যাটিনসন সম্পর্কে বিভিন্ন তথ্য ও তার পুরোনো এক্স পোস্টের প্রিন্ট কপি দেওয়া হয়। সহকারী ট্রাম্পকে জানান, ‘সে ভালো।’
জবাবে ট্রাম্প বলেন, ‘যারা আমাকে পছন্দ করে, আমি সবসময় তাদের পছন্দ করি।’

আমাজন এমজিএম স্টুডিওস নতুন জেমস বন্ড হিসেবে রবার্ট প্যাটিনসনের নাম ঘোষণা করেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি জানিয়েছে, সিনেমাটি পরিচালনা করবেন ডেনিস ভিলনুভ। চিত্রনাট্য লিখবেন স্টিভেন নাইট। প্রযোজক হিসেবে থাকছেন অ্যামি প্যাসকেল ও ডেভিড হেইম্যান। নির্বাহী প্রযোজকের দায়িত্বে থাকবেন তানিয়া লাপোয়ান্ত।
এদিকে এ বছর ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’তে অভিনয় করেছেন প্যাটিনসন। আগামী মাসে তাকে দেখা যাবে ‘ডিউন: পার্ট থ্রি’ সিনেমায়। এরপর জেমস বন্ডের চরিত্রে নিজেকে প্রস্তুত করবেন তিনি।
একেএস