৭২ সেকেন্ডে গোল করে বিশ্বকাপে রেকর্ড মরক্কোর সাইবারির
ছবি: সংগৃহীত
০৪:৪১ এএম | ২০ জুন, ২০২৬
বিশ্বকাপের এবারের আসরের দ্রুততম গোলের রেকর্ডটি নিজেদের করে নিলো মরক্কো। বোস্টন স্টেডিয়ামে ইসমাইল সাইবারির ৭২ সেকেন্ডে করা গোলে স্কটল্যান্ডের বিপক্ষে এগিয়ে গেছে উত্তর আফ্রিকার দলটি।
ম্যাচ তখন মাত্র শুরু হয়েছে। মরক্কোর আক্রমণে ডান দিক দিয়ে দারুণভাবে এগিয়ে যান দিয়াজ। তার নিখুঁত পাসে বল পেয়ে যান ইসমাইল সাইবারি। নিখুঁত টাইমিংয়ে দৌড় শুরু করে প্রতিপক্ষের রক্ষণভাগকে পেছনে ফেলে দেন তিনি।
ডান দিকের কঠিন কোণ থেকে শট নেওয়ার আগে পরিস্থিতি বুঝে নেন সাইবারি। এরপর জোরালো শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠিয়ে দেন গোলরক্ষক গানকে পরাস্ত করে। দুই মিনিট না হতেই ১-০ গোলে এগিয়ে যায় মরক্কো। বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম গোলের রেকর্ড ১১ সেকেন্ডে। ২০০২ সালে তুরস্কের হাকান সুকুর এই রেকর্ড গড়েন।
আরআই/টিএ