অযু করার সময় বজ্রাঘাতে তিন মাদ্রাসাছাত্রের মৃত্যু
ছবি: সংগৃহীত
১১:১৮ পিএম | ২১ জুন, ২০২৬
নরসিংদীর মনোহরদীতে মাগরিবের নামাজের অযু করার সময় বজ্রাঘাতে তিন মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছে একজন।
রোববার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলো, কিশোরগঞ্জের হোসেনপুর এলাকার বাদল মিয়ার ছেলে জহিরুল হক(১৫), দেলোয়ার হোসেনের ছেলে আবু রায়হান (১৪) ও একই এলাকার আবু জাফর (১৫)।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা ও শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোসতানশির বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জাহাঙ্গীর জানান, মাগরিবের নামাজের আগে অযু করার সময় হঠাৎ বজ্রপাত হলে মাদ্রাসার ৪ ছাত্র দগ্ধ হয়। তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। দগ্ধ একজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
টিজে/টিএ