© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়কসহ পাঁচ কর্মকর্তা রিমান্ডে

শেয়ার করুন:
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়কসহ পাঁচ কর্মকর্তা রিমান্ডে
district-correspondent
০৮:৪৩ পিএম | ১৫ আগস্ট, ২০২০

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর হত্যা ও ১৫ জন আহতের মামলায় গ্রেপ্তার কেন্দ্রের তত্ত্বাবধায়কসহ পাঁচ কর্মকর্তার বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার বিকালে যশোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাদি হাসান তাদের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

আদালতে হাজির করে আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ রকিবুজ্জামান। শুনানি শেষে শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক (সহকারী পরিচালক) আব্দুল্যা আল মাসুদ, সহকারী তত্ত্বাবধায়ক (প্রবেশন অফিসার) মাসুম বিল্লাহ, ফিজিক্যাল ইন্সট্রাক্টর একেএম শাহানুর আলমকে পাঁচদিনের ও সাইকো সোশ্যাল কাউন্সিলর মুশফিকুর রহমান ও কারিগরি প্রশিক্ষক (ওয়েল্ডিং) ওমর ফারুককে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা রকিবুজ্জামান জানান, দুপুর আড়াইটার দিকে গ্রেপ্তারকৃত শিশু উন্নয়ন কেন্দ্রের পাঁচ কর্মকর্তাকে আদালতে হাজির করা হয়। প্রথমে বিচারক ১৭ আগস্ট শুনানির দিন ধার্য করেছিলেন। কিন্তু পরে রিমান্ড শুনানি হয়। বিচারক শুনানি শেষে তিনজনকে পাঁচ দিনের এবং দুইজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ১৪ আগস্ট সন্ধ্যায় হত্যাকাণ্ডের ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন নিহত পারভেজ হাসান রাব্বি পিতা খুলনার দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিম সেনপাড়ার রোকা মিয়া। মামলায় শিশু উন্নয়ন কেন্দ্র কর্তৃপক্ষকে বিবাদী করা হয়। মামলার পর পুলিশ হেফাজতে নেয়া ১০ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ৫ জনকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়কসহ পাঁচজন গ্রেপ্তার

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন