© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের অর্থ দিয়ে যুক্তরাষ্ট্রের গম, ভুট্টা ও সয়াবিন কিনে পাঠানো হবে: ট্রাম্প

শেয়ার করুন:
ইরানের অর্থ দিয়ে যুক্তরাষ্ট্রের গম, ভুট্টা ও সয়াবিন কিনে পাঠানো হবে: ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৮ এএম | ২৬ জুন, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের জব্দ থাকা অর্থের একটি অংশ ব্যবহার করে যুক্তরাষ্ট্র থেকে গম, সয়াবিন ও ভুট্টা কিনে দেশটিতে পাঠানোর পরিকল্পনা করছে ওয়াশিংটন। তিনি এই উদ্যোগকে মার্কিন কৃষকদের জন্য একটি ‘নতুন বাজার’ হিসেবে উল্লেখ করেছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প দাবি করেন, ইরান বর্তমানে খাদ্য সংকটে রয়েছে। তাই ইরানের অর্থের একটি অংশ ব্যয় করে এ উদ্যোগ নেয়া হবে। বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের জন্য একটি নতুন বাজার তৈরি হচ্ছে, আর তার নাম হলো মনোরম দেশ ইরান। এটি একটি সুন্দর জায়গা। কেউ কি সেখানে যেতে চান?’

তিনি আরও বলেন, ‘ইসলামিক প্রজাতন্ত্র ইরান খাদ্য সংকটে ভুগছে এবং আমরা তাদের কিছু অর্থ নিয়ে তা ব্যয় করব এবং প্রচুর পরিমাণে গম, সয়াবিন ও ভুট্টা কিনব। এই প্রক্রিয়াটি শিগগিরই শুরু হতে চলেছে। এটি বেশ বড় আকারের কাজ হবে।’

টিজে/এসএন 

মন্তব্য করুন