© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভোর ৬টায় মোদিকে ফোন করতে চেয়েছিলেন ট্রাম্প

শেয়ার করুন:
ভোর ৬টায় মোদিকে ফোন করতে চেয়েছিলেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২৬ পিএম | ৩০ জুন, ২০২৬
সাম্প্রতিক নানা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে নানা আলোচনা হচ্ছে। তবে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সাজিও গোর বরাবরই দুই দেশের সম্পর্ককে উচ্চে তুলে ধরতে এবং সামনে এগিয়ে নিতে উচ্চকণ্ঠ।

সোমবার (২৯ জুন) ওয়াশিংটনে এক অনুষ্ঠানে সমালোচকদের উদ্দেশে সাজিও গোর বলেন, ‘যে সমস্ত পণ্ডিতরা অনলাইনে বসে টুইট করেন এবং বলেন যে, এই সম্পর্কটি সংকটে রয়েছে, তাদের উদ্দেশ্যে বলছি— বাণিজ্য, প্রতিরক্ষা কিংবা দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক; যে দিক থেকেই আপনি বাস্তব পরিস্থিতি বিবেচনা করুন না কেন, এই সম্পর্কের ভিত্তি অত্যন্ত মজবুত।’

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র-ভারত স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরামের বৈঠকে গোর জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বহুল প্রতীক্ষিত বাণিজ্য চুক্তির প্রস্তুতি এখন শেষ পর্যায়ে রয়েছে।

তিনি বলেন, ‘অধিকাংশ বিষয়ে সমঝোতা হয়ে গেছে। অল্পকিছু আইটেম বাকি আছে। এটা চুক্তির এক-দুই শতাংশ হবে।’

সাজিও গোর জানান, দুই সরকারই গত কয়েক সপ্তাহে চুক্তিরে খুটিনাটি চূড়ান্ত করতে ব্যস্ত সময় কাটিয়েছে। তার দাবি, প্রস্তাবিত বাণিজ্য চুক্তিটি যুক্তরাষ্ট্র ও ভারতের জন্য ‘উইন উইন সিচুয়েশন’ আনবে, যাতে দুই দেশের বাণিজ্য সম্প আরো শক্তিশালী হবে।

যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্কের কথা বলতে গিয়ে সার্জিও গোর বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ব্যক্তিগত উষ্ণ সম্পর্কের উদাহরণ টানেন।

তাদের সম্পর্কের ঘনিষ্ঠতা বোঝাতে সম্প্রতি মায়ামিতে এক অনুষ্ঠানের কথা উল্লেখ করেন তিনি। মায়ামিতে সেই সন্ধ্যায় হঠাৎ ট্রাম্প স্বতস্ফুর্তভাবে মোদিকে ফোন করার কথা বলেন। ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী সার্জিও গোর তখন বলেন, ‘স্যার ভারতে এখন ভোর ৬টা।’ জবাবে ট্রাম্প বলেন, ‘তিনি (মোদি) আমার মত। নিশ্চয়ই জেগে গেছেন।

’ তবে মোদিকে ট্রাম্পের এ ফোনটি পরদিন করার জন্য নির্ধারিত ছিল। গোর বলেন, ‘যখন কেউ আপনার বন্ধু হবে, তখন সবকিছু সময়-শিডিউল মেনে চলে না। প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে সত্যিকারের বন্ধু মনে করেন।’

এমআর/টিএ  

মন্তব্য করুন