গরু জবাইয়ের নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান নিলেন বিজয়
ছবি: সংগৃহীত
১০:৫৬ পিএম | ০১ জুলাই, ২০২৬
তামিলনাড়ুতে গরু জবাই নিষিদ্ধ করে মাদ্রাজ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন সরকার। আজ বুধবার (১ জুলাই) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম স্ক্রল।
দেশটির সুপ্রিম কোর্টে করা থালাপতির সরকার তার পিটিশনে বলেছে, গত মে মাসে হাইকোর্ট গরু জবাই সংক্রান্ত যে নির্দেশ দিয়েছেন সেটি জনস্বার্থ বিষয়ে আদালতের সিদ্ধান্তের এখতিয়ারের বাইরে। এছাড়া এই নির্দেশনা তামিলনাড়ুতে পশু জবাই সংক্রান্ত যে আইনের পরিপন্থি।
গত ২৭ মে বিচারক জিআর স্বামীনাথান এবং ভি লক্ষমিনারায়ণের বেঞ্চ গরু জবাইয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেন। আদালতে এ ব্যাপারে পিটিশন দায়ের করেছিলেন হিন্দুত্ববাদী সংগঠনের জেনারেল সেক্রেটারি হিন্দু মক্কল কাটচি।
তিনি মূলত কোরবানির ঈদের সময় তামিলনাড়ুতে নির্ধারিত স্থানের বাইরে পশু জবাই না করার ব্যাপারে আদালতের কাছে নির্দেশনা চেয়ে আবেদন করেন।
কিন্তু আদালত নির্দিষ্ট স্থানে পশু জবাইয়ের ব্যাপারে নির্দেশনা না দিয়ে সরাসরি গরু জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। আদালত বলেন, সরকারকে নিশ্চিত করতে হবে কোরবানি ঈদ বা অন্য কোনো দিনে যেন কোনো গরু বা বাছুর জবাই না করা হয়।
তামিলনাড়ু সরকার বলেছে, আদালতের এ নির্দেশনা পুরো রাজ্যজুড়ে পশু জবাইয়ে নিষেধাজ্ঞার সামিল। যদিও সেখানে আইন রয়েছে ১০ বা তার বেশি ও অক্ষম পশু জবাই করা যাবে। অর্থাৎ আদালত আইনের বাইরে রায় দিয়েছেন।
থালাপতির সরকার সুপ্রিম কোর্টে আরও বলেছে, মাদ্রাজ হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছেন সেটি কেউই চাননি। তারা এই রায় স্থগিতের আবেদন করেছে।
সূত্র: স্ক্রল
এসএ/টিএ