ব্যবহারের আগে নিতে হবে অনুমতি, এআই নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা
ছবি: সংগৃহীত
০৩:৪৮ পিএম | ০৫ জুলাই, ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলে ব্যাংকের কোনো গোপন বা সংবেদনশীল তথ্য দেওয়া যাবে না বলে কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি জারি করা এক নির্দেশনায় এমন তথ্য দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, অফিসিয়াল নোটিং, নীতিমালা প্রণয়ন কিংবা ডাটা বিশ্লেষণের কাজে এআই টুল ব্যবহারের আগে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।
এতে আরও বলা হয়, সংবেদনশীল আর্থিক তথ্য এআই টুলে ইনপুট দিলে, তা দেশের বাইরে স্থানান্তরিত হওয়ার পাশাপাশি বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে।
এ কারণে কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুনির্দিষ্ট ৪টি নির্দেশনা দেওয়া হয়েছে। অফিশিয়াল নোটিং, নীতিমালা প্রণয়ন বা ডাটা বিশ্লেষণের ক্ষেত্রে এআই টুল ব্যবহারের আগে যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমোদন গ্রহণ করতে হবে। ব্যক্তিগত প্রয়োজনে এআই টুল ব্যবহার করলেও অফিস-সংক্রান্ত কোনো তথ্য ব্যবহার থেকে বিরত থাকতে বলা হয়েছে। এছাড়া, তথ্য নিরাপত্তা ও সাইবার ঝুঁকি সম্পর্কিত বিদ্যমান নীতিমালাসমূহ কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
টিকে/