© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বকাপে বিটিভির প্রচারস্বত্বে ভ্যাট অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি

শেয়ার করুন:
বিশ্বকাপে বিটিভির প্রচারস্বত্বে ভ্যাট অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৯ পিএম | ০৫ জুলাই, ২০২৬
ফিফা বিশ্বকাপ-২০২৬ সম্প্রচারস্বত্ব ক্রয়ে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ভ্যাট অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে, যা বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিশ্বকাপের প্রচারস্বত্ব ক্রয়ের ব্যয়ের ক্ষেত্রেই কেবল এই ভ্যাট অব্যাহতি প্রযোজ্য হবে। তবে কোনো সাব-লাইসেন্সি বা ওটিটি প্ল্যাটফর্ম এ সুবিধা পাবে না।

এতে আরও বলা হয়েছে, অর্থ পরিশোধের ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট মূসক কমিশনারেটকে প্রয়োজনীয় হিসাব বিবরণী জমা দিতে হবে। শর্ত লঙ্ঘন হলে প্রচলিত আইন অনুযায়ী ভ্যাট আদায় করা হবে।

টিকে/

মন্তব্য করুন