সিলেটে চালু হলো উবার!
ছবি: সংগৃহীত
০৭:১০ পিএম | ০৮ জুলাই, ২০২৬
রাইডশেয়ারিং অ্যাপ উবার সিলেটে যাত্রা শুরু করেছে। এখন থেকে সিলেটের বাসিন্দা ও পর্যটকরা অ্যাপের মাধ্যমে সহজেই রাইড বুক করতে পারবেন। ২০১৬ তে ঢাকায় উবার চালু হয়েছিল। ভাঙ্গাচোরা ও দুর্বল গাড়ি দিয়া এখন উভার চলছে এমন অভিযোগ আসে। উবারের গাড়ির মান এবং ভাড়া বৃদ্ধি নিয়ে বিস্তর অভিযোগের মধ্যে আরেকটি শহরে চালু হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে উবার বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার রেদওয়ান রেজভী বলেন, সিলেটে সেবা চালু করতে পেরে তারা আনন্দিত এবং এই বাজারকে গুরুত্বপূর্ণ মনে করেন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, এই উদ্যোগ ব্যবসা ও পর্যটন খাতকে শক্তিশালী করবে এবং স্থানীয় চালকদের আয়ের পথ তৈরি করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। তিনি বলেন, সিলেটে উবারের যাত্রা শহরটির ভবিষ্যৎ সম্ভাবনার প্রতি এক বড় আস্থার প্রতিফলন।
২০১৬ সালে বাংলাদেশে যাত্রা শুরুর পর থেকে উবার ধাপে ধাপে বিভিন্ন শহরে সেবা সম্প্রসারণ করেছে। এতদিন সিলেটে শুধু উবার মোটো ও রেন্টালস সেবা চালু ছিল। এবার যুক্ত হলো পূর্ণাঙ্গ রাইড সেবা।
২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশে উবার ৭২ লাখেরও বেশি যাত্রীকে সেবা দিয়েছে এবং ৩ লাখ ৫০ হাজারেরও বেশি চালকের কর্মসংস্থান তৈরি করেছে- বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছে রাইড শেয়ারিং কোম্পানিটি। তবে অতিরিক্ত কমিশন ও বাড়তি ভাড়া ও বিআরটিএর - আইন ও নীতি ভঙ্গের অভিযোগ রয়েছে কোম্পানিটির বিরুদ্ধে।
টিকে/