© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তীব্র জ্বর নিয়ে সিএমএইচে ভর্তি শিল্পী ফেরদৌস ওয়াহিদ

শেয়ার করুন:
তীব্র জ্বর নিয়ে সিএমএইচে ভর্তি শিল্পী ফেরদৌস ওয়াহিদ
entertainment-desk
০৫:০৮ পিএম | ২১ আগস্ট, ২০২০

তীব্র জ্বর ও বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতা নিয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয়েছেন দেশবরেণ্য পপ সঙ্গীত তারকা ফেরদৌস ওয়াহিদ। বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হওয়ার পর তাকে আইসিইউতে রাখা হয়েছে। ফেরদৌস ওয়াহিদের পারিবারিক সূত্রে এ বিষয় নিশ্চিত হওয়া গেছে।

জানা যায়, প্রায় ১০ দিন ধরে জ্বরে ভুগছিলেন ফেসদৌস ওয়াহিদ। করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে শুরুতেই তাঁর করোনা টেস্ট করা হয়। কিন্তু রিপোর্ট নেগেটিভ আসে।

তাই চিকিৎসকের পরামর্শ মেনে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। কিন্তু শারীরিক অবস্থা আরও খারাপ হওয়ায় তাকে সিএমএইচে ভর্তি করা হয়।

এ বিষয়ে ফেরদৌস ওয়াহিদের ব্যক্তিগত সহকারি মোশাররফ হোসেন জানান, সপ্তাহখানেক আগে করোনা সন্দেহে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে নমুনা পরীক্ষা করা হয় তাঁর। করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসলেও গত ১০ দিন ধরে ফেরদৌস ওয়াহিদের জ্বর কমছিলো না। তাই চিকিৎসকের পরামর্শে শিল্পীকে হাসপাতালে নেয়া হয়েছে।

তিনি আরও জানান, সিএমএইচ-এ ভর্তি করার পর বৃহস্পতিবার রাতেই করোনা টেস্টের জন্য আবারও ফেরদৌস ওয়াহিদের নমুনা ল্যাবে পাঠানো হয়েছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন