৬৮ বছর পর কোয়ার্টার ফাইনালে অনন্য কীর্তি স্পেনের
ছবি: সংগৃহীত
০১:২৬ এএম | ১১ জুলাই, ২০২৬
বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নেমেই ফুটবল ইতিহাসের পাতায় নাম লেখাল স্পেন। রেড ডেভিলদের বিপক্ষে স্পেনের শুরুর একাদশে একসঙ্গে জায়গা করে নিয়েছেন দুই তরুণ লামিনে ইয়ামাল এবং পাউ কুবারসি।
ফুটবল পরিসংখ্যান বিষয়ক জনপ্রিয় প্রতিষ্ঠান অপ্টার তথ্য অনুযায়ী, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল বা তার পরবর্তী নকআউট পর্বের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুর একাদশে দুই কিশোরকে (১৯ বছর বা তার কম বয়সী) খেলানোর ঘটনা গত ৬৮ বছরে এই প্রথম।

সর্বশেষ ১৯৫৮ সালের বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে একসঙ্গে দুই তরুণ ফুটবলারকে শুরুর একাদশে নামিয়েছিল ব্রাজিল। সেদিনের সেই দুই কিশোর ফুটবলার হলেন ফুটবল সম্রাট পেলে এবং জোসে আলতাফিনি।
পেলের সেই ঐতিহাসিক নজিরের দীর্ঘ প্রায় সাত দশক পর এবার স্পেনের দুই তরুণ তুর্কি ইয়ামাল ও কুবারসি বিশ্বমঞ্চে সেই রেকর্ডের পুনরাবৃত্তি ঘটালেন।
আরআই/টিএ