আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের কোয়ার্টার ফাইনালে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার
ছবি: সংগৃহীত
১১:৫৭ এএম | ১১ জুলাই, ২০২৬
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আগামীকাল সকালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের দল সুইজারল্যান্ড। সেমিফাইনালে ওঠার এই গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে ম্যাচের সম্ভাব্য ফল নিয়ে পূর্বাভাস দিয়েছে ক্রীড়া পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টার সুপার কম্পিউটার।
ম্যাচ শুরুর আগে ২৫ হাজার বার সিমুলেশন চালিয়ে সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ করেছে সুপার কম্পিউটার। সেই বিশ্লেষণে নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা দেখানো হয়েছে ৫৭ দশমিক ৭ শতাংশ।
অন্যদিকে সুইজারল্যান্ডের জয়ের সম্ভাবনা মাত্র ১৮ দশমিক ০ শতাংশ। এছাড়া ২৪ দশমিক ৩ শতাংশ ক্ষেত্রে ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে।সেক্ষেত্রে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে, প্রয়োজন হলে টাইব্রেকারেও নিষ্পত্তি হতে পারে।

পরিসংখ্যান আর্জেন্টিনার পক্ষেই থাকলেও নকআউট পর্বে অঘটনের সম্ভাবনা সবসময়ই থাকে। তবু সামগ্রিক হিসাব অনুযায়ী শেষ চার নিশ্চিত করার সম্ভাবনা আর্জেন্টিনার ৬৯ দশমিক ৪ শতাংশ।
অন্যদিকে সুইজারল্যান্ডের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা দেখানো হয়েছে ৩০ দশমিক ৬ শতাংশ। সেমিফাইনালে উঠতে পারলে তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড অথবা নরওয়ে।
এখন দেখার বিষয়, সুপার কম্পিউটারের পূর্বাভাস মাঠের লড়াইয়ে কতটা সত্যি হয়, নাকি আবারও সব হিসাব উল্টে দিয়ে নতুন চমক উপহার দেয় বিশ্বকাপের নকআউট পর্ব।
এমআর/টিকে