© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সুইজারল্যান্ডের বিপক্ষে কখনও হারেনি আর্জেন্টিনা

শেয়ার করুন:
সুইজারল্যান্ডের বিপক্ষে কখনও হারেনি আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩৩ পিএম | ১১ জুলাই, ২০২৬
২০২৬ ফিফা বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শুরুটা হয়েছিল যুক্তরাষ্ট্রের কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে। আবার এখানেই কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। পরিসংখ্যান বলছে, সুইজারল্যান্ডের বিপক্ষে কখনও হারেনি তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

রোববার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় এবারের বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে দুই দল। 

সুইসদের সঙ্গে আর্জেন্টিনার মোট দেখা হয়েছে ৭ বার। যার মধ্যে বিশ্বকাপের ম্যাচ ছিল দুইটি। ১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপের গ্রুপ পর্বে এবং ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে। 

সাতবারের দেখায়, পাঁচবারই জিতেছে আর্জেন্টিনা। আর বাকি দুই ম্যাচ হয়েছে ড্র। ১৯৬৬ সালের বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে সুইসদের ২-০ গোলে হারিয়েছিলো আর্জেন্টিনা। আর সর্বশেষ ২০১৪ সালের বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে সুইসদের বিপক্ষে ১-০ গোলে যেতে আলবিসেলেস্তেরা। 

সে ম্যাচ নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সময়ে গড়ালে, ১১৮ মিনিটে মেসির বাড়ানো পাসে গোল করে দলকে জয় উপহার দেন আর্জেন্টাইন তারকা উইঙ্গার এঞ্জেল ডি মারিয়া। এবারের দেখায় তিনি না থাকলেও রয়েছেন মেসি। তার দুর্দান্ত পারফরম্যান্সেই রাউন্ড অব সিক্সটিনে মিশরকে হারিয়ে কোয়ার্টারে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। 

উল্লেখ্য, ২০১৪ সালের সেই ম্যাচের তিন খেলোয়াড় আবারও মুখোমুখি হবে এই ম্যাচে। যার মধ্যে রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি, সুইস অধিনায়ক গ্রানিট জাকা এবং ডিফেন্ডার রিকার্ডো রদ্রিগেজ। 

এমআই/টিএ

মন্তব্য করুন