© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

উপকেন্দ্রে আগুনদুপুর থেকে বিদ্যুৎহীন রাজধানীর একাংশ

শেয়ার করুন:
দুপুর থেকে বিদ্যুৎহীন রাজধানীর একাংশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৭ পিএম | ১১ জুলাই, ২০২৬
রাজধানীর তেজগাঁওয়ের এফডিসি মোড় এলাকার একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে (সাবস্টেশন) আগুন লাগার ঘটনায় শনিবার (১১ জুলাই) দুপুর থেকে বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

জানা গেছে, শনিবার দুপুর দেড়টার দিকে এফডিসি মোড়ের কাছে অবস্থিত ওই সাবস্টেশনটিতে আগুন লাগে। খবর পেয়ে তেজগাঁও ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) সূত্র জানায়– সাবস্টেশনে আগুন লাগার কারণে কারওয়ান বাজার, তেজগাঁও, বাংলামোটর, পরীবাগ, মগবাজার, ইস্কাটনসহ আশপাশের এলাকায় দুপুর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তবে বিকল্প ব্যবস্থার মাধ্যমে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়েছে।

ডিপিডিসির এক পরিচালক জানান, ক্ষতিগ্রস্ত উপকেন্দ্রটির বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন প্রকৌশলীরা। পরিস্থিতি অনুকূলে থাকলে রাত ১০টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।    

কেএন/টিকে

মন্তব্য করুন