© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অসুস্থ সাবেক স্পিকারের শারীরিক অবস্থার খোঁজ নিলেন ডেপুটি স্পিকার

শেয়ার করুন:
অসুস্থ সাবেক স্পিকারের শারীরিক অবস্থার খোঁজ নিলেন ডেপুটি স্পিকার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:১৩ এএম | ১২ জুলাই, ২০২৬
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অসুস্থ সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে গেছেন।

শনিবার (১১ জুলাই) তিনি হাসপাতালে গিয়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার চিকিৎসার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত হন। পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসাসেবা অব্যাহত রাখার বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

ডেপুটি স্পিকার বলেন, মহান আল্লাহর কাছে দোয়া করি, আপনি দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসুন। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

তিনি আরও বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দেশের রাজনীতি ও সংসদীয় গণতন্ত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার সুস্থতা শুধু তাঁর পরিবারের জন্যই নয়, সমগ্র দেশবাসীর জন্যও অত্যন্ত কাম্য। তিনি তার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

এ সময় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের পুত্র ব্যারিস্টার মুহাম্মদ নওফল জমির, তার নিকটাত্মীয়রা, ডেপুটি স্পিকারের একান্ত সচিব মো. সাইফুল ইসলাম, জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সরা উপস্থিত ছিলেন।

আরআই/টিএ

মন্তব্য করুন