© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

'মেসিকে আবারও বিশ্বকাপ জেতাতে সবকিছুই করবো'

শেয়ার করুন:
'মেসিকে আবারও বিশ্বকাপ জেতাতে সবকিছুই করবো'

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৯ এএম | ১৩ জুলাই, ২০২৬
গ্রুপ পর্বে দাপটের সঙ্গে চ্যাম্পিয়ন হলেও নকআউট পর্বে এসে প্রতিটি ম্যাচেই কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশেষ করে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে নির্ধারিত সময় শেষে ১-১ সমতায় থাকা ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ঠিক সেই সময়ই দলের ত্রাতা হয়ে আবির্ভূত হন হুলিয়ান আলভারেজ। তার গুরুত্বপূর্ণ গোলে ম্যাচের মোড় ঘুরে যায়, শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে সেমিফাইনালের টিকিট কাটে আলবিসেলেস্তেরা।

ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আলভারেজ নিজের গোল বা পারফরম্যান্সের চেয়ে বেশি কথা বলেন অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে। বিশ্বকাপে মেসির হাতে আরও একবার শিরোপা তুলে দিতে পারাটাই নিজের সবচেয়ে বড় স্বপ্ন বলে জানান আর্জেন্টিনার এই ফরোয়ার্ড।

আলভারাজ বলেন, ‘লিওনেল মেসিকে আবারও বিশ্বকাপের শিরোপা এনে দিতে আমরা সবকিছুই করব। তার জন্য প্রতিটি ম্যাচটি যুদ্ধের মতো। সে গোল করলে আমার প্রথম কাজটিই হচ্ছে তাকে জড়িয়ে ধরা।’   

তিনি আরও বলেন, ‘আমার গোলের পরই স্বস্তি পেয়েছি। আমরা পরিসংখ্যানে এগিয়ে থেকেই মাঠে নেমেছিলাম। কিন্তু মাঠে পরিস্থিতি ক্রমান্বয়ে জটিল হয়ে যায়। আমরা ম্যাচের শেষ পর্যন্ত লড়ে গেছি। আর চাপের মধ্যে থেকেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়তে পেরেছি।’



বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখান মিশনেই উত্তর আমেরিকা বিশ্বকাপে অংশ নিয়েছে আলবিসেলেস্তেরা। ইতোমধ্যে কোয়ার্টার ফাইনালপর্বও উতরে গেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর মাত্র দুটো ম্যাচ জিততে পারলেই চতুর্থ শিরোপা ঘরে তুলবেন মেসিরা। আপাতত আর্জেন্টিনার সামনে ইংল্যান্ড বাধা।

একেএস/টিএ

মন্তব্য করুন