‘এক কাপ চা’ নিয়ে রেস্টুরেন্ট ব্যবসায় মোশাররফ করিম
মিডিয়া ব্যক্তিত্বদের অনেকেই রেস্টুরেন্ট ব্যবসায় রয়েছেন। নায়ক রিয়াজ, ওমর সানী, মৌসুমী থেকে শুরু করে হালের টিভি তারকারাও নাম লেখাচ্ছেন এ ব্যবসায়।
এরই ধারাবাহিকতায় এবার রেস্টুরেন্ট ব্যবসায় ‘এক কাপ চা’ নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় টিভি অভিনেতা মোশাররফ করিম। রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরে মোশাররফ করিমের রেস্টুরেন্ট উদ্ধোধন করা হয়।
‘এক কাপ চা’ নামের রেস্টুরেন্টটির উদ্বোধনী অনুষ্ঠানে তেমন জাঁকজমক না থাকলেও তার ছবি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে মিডিয়া পাড়ায়।
করোনাভাইরাসের কারণে সীমিত পরিসরে কেক কেটে ‘এক কাপ চা’ রেস্টুরেন্ট উদ্বোধন করেন মোশাররফ করিম ও তার স্ত্রী টিভি অভিনেতা জুঁই করিম। এসময় উপস্থিতি ছিলেন অভিনেতা শামীম জামান, নির্মাতা আবু হায়াত মাহমুদ, মারুফ মিঠু প্রমুখ।
এ ব্যাপারে মোশাররফ করিম বলেন, রেস্টুরেন্ট দেয়ার ইচ্ছে অনেক আগে থেকেই ছিলো। কিন্তু করোনাকাল সেটি পিছিয়ে দিয়েছে। আমি কথা দিচ্ছি, এখানে খাবারের মান খুবই স্বাস্থ্য সম্মত থাকবে।

টাইমস/এসএন