© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীস্ত্রী পাল্টাতে পারবেন কিন্তু প্রতিবেশীকে পাল্টাতে পারবেন না

শেয়ার করুন:
স্ত্রী পাল্টাতে পারবেন কিন্তু  প্রতিবেশীকে পাল্টাতে পারবেন না

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০৮ পিএম | ১৫ জুলাই, ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘পার্শ্ববর্তী দেশের সঙ্গে সম্পর্ক কি হবে সেটা তো আমরা এখানে আলাপ আলোচনা করে সংসদে আমরা সংবিধান সংশোধন করে, পররাষ্ট্রনীতি সংশোধন করে আমরা এখানে করতে পারি। সেটা তো সরকারের একক কোনো দায়িত্ব না। প্রতিবেশীকে তো কখনো পাল্টানো যায় না। কথায় আছে যে আপনি আপনার স্ত্রী পাল্টাতে পারবেন কিন্তু প্রতিবেশী তো আপনি পাল্টাতে পারবেন না।’

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার’ শীর্ষক জনগুরুত্বপূর্ণ বিষয়ে (৬৮ বিধিতে) আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সুতরাং প্রতিবেশীর সঙ্গে কি সম্পর্ক হবে, বাইল্যাটারেল কি সম্পর্ক হবে, ট্রেড অ্যান্ড কমার্সের কি সম্পর্ক হবে, অবশ্যই সেটা হবে অন দ্য বেসিস অব দি মিউচুয়াল ডিগনিটি, রেসপেক্ট অ্যান্ড অন দ্যা বেসিস অফ দি সভারেন ইকুয়ালিটি। সেটা আমরা আগেই ঘোষণা করেছি। আমরা তো আগেই বলেছি, আমাদের নেতা আগেই বলেছেন, ওই অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ। আমি নাম নিলাম না। সবার আগে বাংলাদেশ নীতিতেই আমরা আছি এবং এইভাবেই আমরা ম্যান্ডেট পেয়েছি।

সীমান্ত ইস্যু নিয়ে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চার-পাঁচ মাসের সরকারে আমরা সমস্ত জায়গায় কঠোর অবস্থানে রয়েছি। একজনকে অবৈধভাবে পুশ ইন হতে দেই নাই, সেটা অন রেকর্ড। আমাদের সার্বভৌমত্বকে আমরা যেন সর্বতোভাবে রক্ষা করতে পারি, সেই চেষ্টা আমরা করেছি। আপনারা নিশ্চয় দেখেছেন, আমাদের বর্ডারে বিজিবির জোয়ানরা পাল্টা গুলি করেছে। আমরা বলেছি, এমন কোনো আচরণ আমরা বরদাস্ত করব না যাতে আমাদের সার্বভৌমত্ব ও স্বাধীনতা ক্ষুণ্ন হয়।

জাতীয় ইস্যুতে কোনো বিভেদ নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখানে সরকারিদল বিরোধীদল বলতে কোনো কথা নেই। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যেভাবে ইস্পাতকঠিন জাতীয় ঐক্য আমরা গড়ে তুলেছি, ন্যাশনাল ইস্যুতেও তা সব সময় এক থাকবে বলে আমি বিশ্বাস করি।

তিনি আরও বলেন, আমাদের যা কিছু তর্ক-বিতর্ক, তা এই হাউজের (সংসদ) মধ্যেই করবো। কিন্তু কোনো জাতীয় ইস্যুতে, স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কখনোই ছাড় দেব না। ঐক্যবদ্ধ শক্তিকে কাজে লাগিয়ে আমরা এই জাতিকে এগিয়ে নিয়ে যাব।

এফআর/এসএন

মন্তব্য করুন