একের পর এক পরাজয়, এবার কোন দলকে সমর্থন দেবেন হিমি?
ছবি: সংগৃহীত
০৫:৪৯ পিএম | ১৬ জুলাই, ২০২৬
ফুটবল বিশ্বকাপে প্রিয় দল ব্রাজিলের বিদায়ের পর যেন নতুন এক ‘সমর্থন রহস্যের’ জন্ম দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। তিনি যে দলকে সমর্থন করছেন, সেই দলই একে একে টুর্নামেন্ট থেকে বিদায় নিচ্ছে- এমন মন্তব্যে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম।

ব্রাজিলের হারের পর আর্জেন্টিনার বিপক্ষে যে দলই মাঠে নেমেছে, তাদের পক্ষেই সমর্থন জানিয়েছেন হিমি। তবে কাকতালীয়ভাবে প্রতিবারই জয় পেয়েছে আর্জেন্টিনা। সর্বশেষ সেমিফাইনালে ইংল্যান্ডকে সমর্থন করেছিলেন তিনি। কিন্তু সেই ম্যাচেও হেরে যায় ইংলিশরা।

এরপর নিজের ফেসবুকে বিভিন্ন দলের জার্সি পরা কয়েকটি ছবি পোস্ট করে হিমি লিখেছেন, ‘আর কোন দল সাপোর্ট করব?’
পোস্টটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। মন্তব্যের ঘরে অনেক ভক্তই মজা করে তাকে ফাইনালে স্পেনকে সমর্থন করার পরামর্শ দেন। কেউ লিখেছেন, ‘আপু, প্লিজ স্পেনকে সাপোর্ট করেন।’ আবার কেউ মন্তব্য করেন, ‘আপনার সমর্থন পেলেই তো আর্জেন্টিনার ট্রফি প্রায় নিশ্চিত!’

এর আগে সেমিফাইনালের আগে আর্জেন্টিনার জার্সি পরা একটি ছবি পোস্ট করেও রসিকতা করেছিলেন এই অভিনেত্রী। সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘এই পর্যন্ত যে দল সাপোর্ট করলাম তারাই বাদ পরলো। তাই আর কোনো উপায় নাই।’
হিমির এসব পোস্টকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে হাস্যরসের পরিবেশ তৈরি হয়েছে। যদিও পুরো বিষয়টি নিছক মজা হিসেবেই দেখছেন তার অনুসারীরা।
এসএ/টিএ