© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পিকফোর্ডের পানির বোতলে পেনাল্টি পরিকল্পনা, ফাঁস করে দিলো আর্জেন্টিনা

শেয়ার করুন:
পিকফোর্ডের পানির বোতলে পেনাল্টি পরিকল্পনা, ফাঁস করে দিলো আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৭ পিএম | ১৬ জুলাই, ২০২৬
আর্জেন্টিনা-ইংল্যান্ডের উত্তেজনাপূর্ণ সেমিফাইনালে অসাধারণ কামব্যাক করে ম্যাচ জিতে নিয়েছেন লিওনেল মেসিরা। প্রথমে গোল হজম করে পরে ৭ মিনিটের মধ্যে দুই গোল দিয়ে ম্যাচ জিতে টানা দ্বিতীয়বার ফাইনালে গেছে লাতিন পাওয়ার হাউস দলটি। খেলা শেষ হয়েছে নির্ধারিত সময়ের মধ্যেই। তবে ইংল্যান্ডের পরিকল্পনায় ছিল পেনাল্টি শুটআউট, যা জর্ডান পিকফোর্ডের পানির বোতলের মাধ্যমে ম্যাচশেষে সামনে চলে এসেছে।

ইংল্যান্ড গোলরক্ষকের পানির বোতলে সম্ভাব্য পেনাল্টি শুটআউটের জন্য প্রস্তুত করা ছিল চিরকুট। যাতে দেখা যায় আর্জেন্টিনার খেলোয়াড়রা সাধারণত কোন দিক দিয়ে পেনাল্টি শট নিয়ে থাকেন সেই নোট এবং পিকফোর্ডের কীভাবে প্রতিক্রিয়া দেখানো উচিত সে সংক্রান্ত তথ্য। ম্যাচ শেষে মেসি ও তার সতীর্থরা বোতলটি হাতে পেয়ে যান, এবং আগ্রহভরে দেখছিলেন।

ম্যাচের শেষ বাঁশি বাজার পর সেমিফাইনালে জয়ের উদযাপন করছিলেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। এসময় পিকফোর্ডের পানির বোতলটি পেয়ে যান তারা। মেসি, এনজো ফের্নান্দেজ ও নিকোলাস গঞ্জালেসসহ অন্যরা বোতলের গায়ে লেখা তথ্য খুটিয়ে খুটিয়ে দেখতে থাকেন এবং বেশ মজা করতে থাকেন।

পরিস্থিতির বৈপরীত্যের কারণে মেসিদের সেই প্রতিক্রিয়া দ্রুতই অনলাইনে ছড়িয়ে পড়ে। ইংল্যান্ড দল আর্জেন্টিনার পেনাল্টি মোকাবিলার জন্য প্রস্তুতি নিয়েছিল ঠিকই, শেষ পর্যন্ত আর পেনাল্টির প্রয়োজন হয়নি। এমনকি অতিরিক্ত সময়েও গড়ায়নি খেলা। আর্জেন্টিনা ২-১এ জিতে যায় নির্ধারিত সময়ের মধ্যেই।

টিকে/

মন্তব্য করুন