© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গ্যাবনকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

শেয়ার করুন:
গ্যাবনকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫১ পিএম | ২৯ অক্টোবর, ২০২৬
ফিফা অ-১৫ বিশ্বকাপ অ্যান্ড ফেস্টিভ্যালে বাংলাদেশ ই গ্রুপের ফাইনালে উঠেছে। আজ আজারবাইজানের বাকুতে সেমিফাইনালে ১-০ গোলে গ্যাবনকে হারিয়েছে বাংলাদেশ।

অ-১৫ বিশ্বকাপ ফেস্টিভ্যাল এইট এ সাইড হচ্ছে। ২০ মিনিট করে দুই অর্ধে খেলা। ম্যাচের ১৪ মিনিটে একমাত্র জয়সূচক গোল করেন রাতুল।

এর আগে আজ দুপুরে মন্টেনেগ্রোকে ৪-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ।

আজারবাইজানে ১৮৯ দেশ অংশগ্রহণ করছে ৩২ গ্রুপে। বাংলাদেশ সি গ্রুপে পঞ্চম হয়েছিল। পঞ্চম স্থানে থাকা ৩২ দল নিয়ে নক আউট পর্ব চলছে। ই গ্রুপে বাংলাদেশ চার ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে। ফিফা ছয় গ্রুপে ছয় চ্যাম্পিয়ন নির্ধারণ করবে। 

এমআর/টিএ 



মন্তব্য করুন