স্পেনকে আমি খুব ভালো করেই চিনি - ফাইনাল নিয়ে মেসি
ছবি: সংগৃহীত
০৭:৫৭ পিএম | ১৬ জুলাই, ২০২৬
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দেখায় বাজিমাত করেছেন লিওনেল মেসি। সেমিফাইনালে ২-১ ব্যবধানের রোমাঞ্চকর জয়ে।
নিজে গোল না পেলেও সতীর্থদের দিয়ে করিয়েছেন দুটিই।
আটলান্টায় অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লেখা আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পথে এবার বাঁধা স্পেন। ফাইনালে প্রতিপক্ষকে হারাতে পারলেই টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিতবে আলবিসেলেস্তারা। তবে কাজটা সহজ হবে না লিওনেল মেসিদের।
প্রতিপক্ষ স্পেন দুর্দান্ত ছন্দে আছে।
তবে ইউরো ও নেশন্স কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মেসির ভালো করেই চেনা। ক্যারিয়ারের পুরো সময় কাটিয়েছেন স্পেনের বার্সেলোনায়। আবার স্পেনের দলটিতে সর্বোচ্চ খেলোয়াড় কাতালান ক্লাবটির।
স্পেনকে তাই ভালো করেই চেনা বলে জানান মেসি।
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর মেসি বলেছেন, ‘অসাধারণ সব খেলোয়াড় দিয়ে গড়া দুর্দান্ত এক দর স্পেন। এমন এক দল যাদের আমি খুব ভালো করেই চিনি। বছরের পর বছর একটা নির্দিষ্ট ফুটবল দর্শনে খেলে আসছে।’
স্পেনের বিপক্ষে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলেছেন মেসি।
গোল করেছেন ২টি। এবারের ফাইনাল দুর্দান্ত হবে জানিয়ে ইন্টার মায়ামির স্ট্রাইকার বলেছেন, ‘ওদের খেলোয়াড়দেরও চিনি। তাদের অনেকের বিপক্ষেই খেলেছি এবং এখনও তাদের খেলায় নজর রাখি। তাদের বেশ কজন বার্সেলোনায় খেলে—যে ক্লাবটিকে আমি মনে-প্রাণে ভালোবাসি এবং এখনও নিয়মিত খোঁজ খবর রাখি।
তাই এটি একটি বিশেষ ম্যাচ হতে যাচ্ছে। আবার বিশ্বকাপের ফাইনালও। আশা করছি ম্যাচটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’
আগামী ১৯ জুলাই ফাইনাল ফাইনাল ম্যাচ হবে। রাত ১টায় ম্যাচটি হবে নিউ ইয়র্ক/নিউ জার্সিতে।
টিকে/