© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফাইনালে কি নিষিদ্ধ হবেন আর্জেন্টিনার ফুটবলারা? ফিফার আইন কী বলছে?

শেয়ার করুন:
ফাইনালে কি নিষিদ্ধ হবেন আর্জেন্টিনার ফুটবলারা? ফিফার আইন কী বলছে?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৮ পিএম | ১৬ জুলাই, ২০২৬
ফাইনালে উঠার লড়াইয়ে ইংল্যান্ডকে ২-১ গোল ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেই উদযাপনে মেতেছিল আর্জেন্টাইন ফুটবলাররা। তবে সেই উদযাপনে রাজনৈতিক বার্তা সম্বলিত ব্যানার প্রদর্শন করেন চ্যাম্পিয়ন দলের কয়েকজন সদস্য। ফিফার নিয়ম ভেঙে মাঠে এমন বার্তা প্রদানের জন্য শাস্তির পেতে পারে লিওনেল মেসির দল।

তবে প্রশ্ন হচ্ছে, কী শাস্তি পেতে পারেন আর্জেন্টিনার ফুটবলাররা? আর সেই শাস্তির মাত্রা এবং ধরন কেমন হতে পারে? এ বিষয়ে ফিফা নিয়মে কী আছে?

সাধারণত রাজনৈতিক বার্তা প্রদর্শনের জন্য ফিফার নিয়ম অনুযায়ী ৫ হাজার থেকে ২০ হাজার ডলার পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। তবে অপরাধের মাত্রা বিবেচনা করে খেলোয়াড়দের নিষেধাজ্ঞা দেওয়ার নজিরও রয়েছে।

এর আগে ২০১২ লন্ডন অলিম্পিকে জাপানের বিরুদ্ধে আঞ্চলিক দাবি সংবলিত ব্যানার প্রদর্শনের দায়ে ২০১৪ বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ কোরিয়ার খেলোয়াড় পার্ক জং-উ-কে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা।

ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজের কাছে ম্যাচ শেষে এই ব্যানারটি নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমরা আর্জেন্টিনার সাধারণ মানুষকে হতাশ করতে পারতাম না।’

অন্যদিকে মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস বলেন, ‘দুর্ভাগ্যবশত এটি আমাদের ইতিহাসের একটি দুঃখজনক অধ্যায়। যারা এই ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছেন, সবার জন্যই এটি যন্ত্রণাদায়ক। আমরা জানতাম যে আমরা আজ সেই বীরদের জন্যও খেলছিলাম।’

এই রাজনৈতিক উত্তাপের মাঝেই আগামী রবিবার নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা।

টিকে/

মন্তব্য করুন