© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রথমবার মিস ওয়ার্ল্ডের মঞ্চে পাকিস্তান, প্রতিনিধি আনিকা মেরাজ

শেয়ার করুন:
প্রথমবার মিস ওয়ার্ল্ডের মঞ্চে পাকিস্তান, প্রতিনিধি আনিকা মেরাজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৩ পিএম | ১৭ জুলাই, ২০২৬
২৪ বছর বয়সী আনিকা মেরাজ ‘মিস ওয়ার্ল্ড পাকিস্তান ২০২৬’ এর মুকুট জিতে ইতিহাস গড়েছেন। এই জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল-এ পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তিনি।

আগামী ৯ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ভিয়েতনামে অনুষ্ঠিত হবে মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যালের ৭৫তম বার্ষিকী আসর। এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় পাকিস্তানের প্রথম প্রতিনিধি হিসেবে অংশ নেবেন আনিকা মেরাজ।

শুধু সৌন্দর্য নয়, শিক্ষাগত যোগ্যতাতেও এগিয়ে আনিকা। তিনি ব্যবসায় প্রশাসন (বিবিএ) ও অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে অডিটিং ও অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর অধ্যয়ন করছেন।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আনিকা জানান, তিনি একজন রাষ্ট্রীয় অনুমোদিত পাবলিক অ্যাকাউন্ট্যান্ট (Certified Public Accountant) হতে চান। পাশাপাশি শিশুদের অধিকার রক্ষা এবং নারী শিক্ষার প্রসারে কাজ করারও ইচ্ছা রয়েছে তার।

আনিকার ভাষায়, শিক্ষা ও সচেতনতার মাধ্যমে পাকিস্তানের আগামী প্রজন্মের জন্য আরও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চান তিনি।

সূত্র: সামা টিভি

এসএন 

মন্তব্য করুন