© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার আবেদনময়ী ছবিতে ভাইরাল মিথিলা

শেয়ার করুন:
এবার আবেদনময়ী ছবিতে ভাইরাল মিথিলা
entertainment-desk
১১:৪২ এএম | ২৫ আগস্ট, ২০২০

জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতার দুই লাইন ক্যাপশনের সঙ্গে নিজের স্বল্পবসন ছবি দিয়ে এবার ভাইরাল হয়েছেন মিথিলা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এই ছবি পোস্ট করেছেন মিথিলা। এর পরেই তা ভাইরাল হয়ে যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ছবি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে।

কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতার দুটি লাইন উল্লেখ করে মিথিলা তার পোস্টে লিখেছেন- ‘সব পাখি ঘরে আসে-সব নদী- ফুরায় এ-জীবনের সব লেনদেন; থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন’।

ছবিতে দেখা গেছে, ব্লাউজ ছাড়া শাড়িতে এলোচুলের এক মোহনীয় ভঙ্গিতে তাকিয়ে আছেন মিথিলা। আলো-আধাঁরের আবছায়া ছবিটিকে আরও চমকপ্রদ করে তুলেছে।

মিথিলার স্বল্পবসন এই বিশেষ ছবিটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে। এই ছবির পক্ষে বিপক্ষে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। তবে এসব নিয়ে মোটেই আগ্রহী নন মিথিলা।

তবে মিথিলার সমর্থকরা তাঁর এই ছবির জন্য প্রশংসা করেছেন। অনেকেই বলছেন, জীবনানন্দের কবিতার সঙ্গে মিথিলার এই ছবি যেন প্রাণোবন্ত হয়ে উঠেছে।

জানা গেছে, করোনাকালের পুরো সময় ঢাকাতেই ছিলেন কলকাতার চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জির স্ত্রী মিথিলা। সম্প্রতি করোনা পরিস্থিতি স্বাভাবিক হতেই কলকাতায় সৃজিতের কাছে ছুটে গেছেন মিথিলা। আর কলকাতায় মিথিলা-সৃজিত যে রোমান্টিকতায় মজে আছেন, তা মিথিলার এসব ছবি দেখেই আঁচ করছেন সবাই।

তবে অনেকেই মনে করছেন, সৃজিতের নতুন কোনো সিনেমায় হয়তো বিশেষ কোনো চরিত্রে মিথিলাকে দেখা যেতে পারে। সে কারণেই হয়তো মিথিলা নিজেকে আগাম ঝালিয়ে নিচ্ছেন। তবে শেষটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরও কিছু সময়।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন