© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রতারণা মামলায় ফের ৬ দিনের রিমান্ডে সাহেদ

শেয়ার করুন:
প্রতারণা মামলায় ফের ৬ দিনের রিমান্ডে সাহেদ

ফাইল ছবি

own-reporter
০৪:৫৯ পিএম | ২৬ আগস্ট, ২০২০

রাজধানীর পল্লবী থানার প্রতারণা ও চেক জালিয়াতির মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকা মহানগর হাকিম মো. মাসুদ উর রহমানের আদালত এই আদেশ দেন।

মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাহেদকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। সাহেদের পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

এর আগে গত ১০ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস পদ্মা ব্যাংকের (সাবেক দি ফারমার্স ব্যাংক) অর্থ আত্মসাতের মামলায় সাহেদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, করোনা টেস্টের নামে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠায় ৭ জুলাই উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালান র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। হাসপাতাল থেকে করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট জব্দ করা হয়। এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করে। মামলার পর গত ১৫ জুলাই সাহেদকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করে র‍্যাব।

সাহেদের বিরুদ্ধে ঢাকাসহ সারাদেশে ৫০টির বেশি মামলা রয়েছে। বেশিরভাগই প্রতারণার অভিযোগে করা মামলা।

আরও পড়ুন

অর্থ আত্মসাতের মামলায় ৭ দিনের রিমান্ডে সাহেদ

সাহেদ ১০ দিনের রিমান্ডে

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন