© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যশোরে এমপি গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ

শেয়ার করুন:
যশোরে এমপি গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৩ এএম | ২৩ জুলাই, ২০২৬
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নারীঘটিত কেলেঙ্কারি এবং সারা দেশে অব্যাহত নারী নির্যাতন, শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন, মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে সচেতন নারী সমাজ। বুধবার (২২ জুলাই) বিকেলে শহরের দড়াটানা চৌরাস্তা মোড়ে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন জনপ্রতিনিধির এমন নৈতিক স্খলন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে সারাদেশে নারী ও শিশুদের ওপর সহিংসতা যেভাবে বাড়ছে, তা চরম উদ্বেগজনক। বক্তারা অবিলম্বে অভিযুক্ত এমপি এবং নারী ও শিশু নির্যাতনের সঙ্গে জড়িত সব অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এমপি গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষুব্ধরা।

কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, রাশেদা রহমান, শামসুন নাহার পান্নাসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।

এমআই/টিএ

মন্তব্য করুন