© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়: জামায়াত আমির

শেয়ার করুন:
আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১২ পিএম | ২৪ জুলাই, ২০২৬
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৪ জুলাই) সকালে কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত জামায়াতের ঢাকা জেলার রুকন সম্মেলনে তিনি এ বিষয়ে উদ্বেগ জানিয়েছেন।

জামায়াত আমির বলেন, সারাদেশে অপরাধ প্রবণতা মারাত্মক আকার ধারণ করেছে এবং বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়।
দুর্নীতির কথা তুলে ধরে তিনি বলেন, ঘুষ ও দুর্নীতির কারণে বাংলাদেশে এখন কোনো দেশি-বিদেশি বিনিয়োগ আসছে না। 

এ সময় গণভোটের সমাধান সংসদে না হলে, জুলাই আন্দোলনের মতো রাজপথেই এর সমাধান হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, প্রতিবেশী দেশটি সীমান্তে বাড়াবাড়ি করছে। বাংলাদেশে শান্তি বিঘ্নিত হলে তারাও শান্তিতে থাকতে পারবে না। বর্তমান সরকারের ৬ মাস অতিবাহিত হলেও জুলাই জাদুঘর না খোলারও সমালোচনা করেন তিনি। বলেন, জুলাইয়ের শুরুতেই এটি খুলে দেয়া হলে মানুষ অভ্যুত্থানকে আরও ভালোভাবে স্মরণ করার সুযোগ পেত।

টিকে/

মন্তব্য করুন