© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মিরপুরে যুবদল নেতাসহ দুইজনকে প্রকাশ্যে গুলি, আটক ১

শেয়ার করুন:
মিরপুরে যুবদল নেতাসহ দুইজনকে প্রকাশ্যে গুলি, আটক ১

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৫ এএম | ২৫ জুলাই, ২০২৬
রাজধানীর মিরপুরের ১৩ নম্বর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ইউসুফ আলী (৪৫) নামের যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ২ জন গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কাফরুল থানাধীন মিরপুর-১৩ এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজন ঢামেকে চিকিৎসাধীন।

এদিকে গোলাগুলির ঘটনায় অস্ত্রধারী একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

মিরপুর ১৩ নম্বরের বাসিন্দা ও বিএনপির কর্মী মো. সুজন জানান, রাত সাড়ে ১১টার দিকে যুবদল নেতা হাফিজুরসহ তারা ৭ থেকে ৮ জন এলাকায় আড্ডা দিচ্ছিলেন। ওই সময় হঠাৎ ৩ জন অস্ত্রধারী ব্যক্তি তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে বিএনপি নেতা ইউসুফের বুকে একটি গুলি লেগেছে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোলাগুলির ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

একেএস/টিএ

মন্তব্য করুন