মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা, রুখে দিল বিজিবি
ছবি: সংগৃহীত
১১:৫৭ এএম | ২৫ জুলাই, ২০২৬
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তা রুখে দিয়েছে।
শনিবার (২৫ জুলাই) ভোরে উপজেলার সামন্তা এলাকা দিয়ে ৬ জনকে এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাধা দেয় বিজিবি। পরে তাদের শূন্যরেখার ভারতের অংশে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
পুশইন ঠেকাতে বিভিন্ন সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিজিবির কর্মকর্তারা।
এমআর/টিএ