© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেয়েকে সঙ্গে নিয়ে বড় পর্দায় ‘রামায়ণ’ দেখার ইচ্ছা রণবীরের

শেয়ার করুন:
মেয়েকে সঙ্গে নিয়ে বড় পর্দায় ‘রামায়ণ’ দেখার ইচ্ছা রণবীরের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৮ পিএম | ২৫ জুলাই, ২০২৬
আসন্ন ‘রামায়ণ’ চলচ্চিত্রে ভগবান রামের ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে। তবে পৌরাণিক এই কালজয়ী চরিত্রে অভিনয়ের প্রস্তাব যখন প্রথম তার কাছে আসে, তখন তিনি সংশয়ে ছিলেন।

সম্প্রতি এক কমিক-কন অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের অনুভূতি নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেতা। রণবীর জানান, প্রস্তাব পাওয়ার পর তার মনে প্রথম প্রশ্ন জেগেছিল—তিনি এই চরিত্রের জন্য উপযুক্ত কি না। তবে সেই ভয় খুব দ্রুতই কৃতজ্ঞতায় রূপ নেয়। তিনি বিষয়টিকে একটি বিশেষ আশীর্বাদ, জীবনের সেরা সুযোগ এবং বড় এক নৈতিক দায়িত্ব হিসেবে দেখছেন।

রণবীরের ভাষায়, ‘রামায়ণ আমাদের অবচেতন মনে গেঁথে আছে। ৪০০০ বছরেরও বেশি সময় ধরে ভগবান রাম কোটি কোটি মানুষের বিবেক রক্ষক এবং প্রতিকূলতার মুখে মানব আত্মার বিজয়ের প্রতীক। এমন একজন সাহসী, দয়ালু ও ন্যায়পরায়ণ ব্যক্তিত্বকে পর্দায় ফুটিয়ে তোলার সুযোগ পাওয়াটা সত্যিই অনেক দায়িত্বের।’

ভক্তদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে রণবীর আরো উল্লেখ করেন, সিনেমাটি দেখার জন্য তার অধীর আগ্রহের অন্যতম প্রধান কারণ হলো তার মেয়ে রাহা কাপুর।

বড় পর্দায় রামায়ণ-এর মাধ্যমে রাহাকে প্রথমবারের মতো ভারতীয় পৌরাণিক কাহিনীর সঙ্গে পরিচয় করিয়ে দিতে এবং তাকে সঙ্গে নিয়ে হলে বসে ছবিটি দেখতে তিনি অত্যন্ত মুখিয়ে আছেন।
পৌরাণিক কাহিনীর অন্যতম শ্রদ্ধেয় চরিত্রটিতে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে অভিনেতা বলেন, খুব শুরুতেই তিনি বুঝতে পেরেছিলেন যে এই রূপায়ণের জন্য অটুট বিশ্বাস, সততা ও মহৎ উদ্দেশ্য প্রয়োজন। সিনেমাটির পুরো কলাকুশলী দল গল্পটিকে শতভাগ প্রামাণিকভাবে তুলে ধরার লক্ষ্য নিয়ে কাজ করছে বলে তিনি জানান।

এমআই/টিএ

মন্তব্য করুন