© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আত্মহত্যা করেছেন নতুন প্রজন্মের জনপ্রিয় মডেল লরেন

শেয়ার করুন:
আত্মহত্যা করেছেন নতুন প্রজন্মের জনপ্রিয় মডেল লরেন
entertainment-desk
০৩:০৭ পিএম | ৩০ আগস্ট, ২০২০

নতুন প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় মডেল ও অভিনেত্রী লরেন মেন্ডেস আত্মহত্যা করেছেন। সদ্য শোবিজে পদার্পণ করা এই মডেলের আত্মহত্যার ঘটনায় আবারও আলোচনার জন্ম দিয়েছে। বড় অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করলেও ক্যারিয়ারের প্রথম দিকেই তিনি চলে গেলেন না ফেরার দেশে। অজানা কোনো অভিমানে আত্মহত্যা করেছেন লরেন।

লরেন মেন্ডেসের পরিবার জানিয়েছে, রোববার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন এই উঠতি মডেল। তবে ঠিক কি কারণে বা কেন তিনি আত্মঘাতী হয়েছেন তার কিছুই জানাতে পারেনি লরেনের পরিবার।

এয়ারটেলের ‘ইন্টারনেট শেষ হলেও, নো টেনশন’ শিরোনামের বিজ্ঞাপন দিয়ে দেশে প্রথম আলোচনায় আসেন লরেন। শুরুতেই তিনি চমক সৃষ্টি করেন। এরই মধ্যে একে একে বেশ কয়েকটি জনপ্রিয় বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। পেয়েছেন দর্শক জনপ্রিয়তা।

তবে তার এই আত্মহত্যার পেছনের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন