© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘পেজ থ্রি’ নির্মাতার দাবিসালমান বিরিয়ানি খাচ্ছিলেন, সঙ্গে নিচ্ছিলেন চুলের অবৈধ চিকিৎসা!

শেয়ার করুন:
সালমান বিরিয়ানি খাচ্ছিলেন, সঙ্গে নিচ্ছিলেন চুলের অবৈধ চিকিৎসা!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৮ পিএম | ৩১ জুলাই, ২০২৬
বলিউডের প্রভাবশালী তারকা সালমান খান। নিজস্ব স্টাইল ও ব্যক্তিত্ব দিয়ে পুরো সিনেমা অঙ্গন মাত করে রাখেন তিনি। ভাইজানখ্যাত ষাটোর্ধ এই মোস্ট অ্যালিজেবল ব্যাচেলরের ফ্যাশন সচেতনতা নিয়ে সবসময় চর্চা চলে। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে তরুণ ও নবাগতরা তাকে অনুসরণ করেই পথ চলেছেন। সেই ফ্যাশন সচেতন সালমান চুল প্রতিস্থাপনে এক সময় নিষিদ্ধ পিআরপি থেরাপি করিয়েছিলেন বলে বোমা ফাটালেন এক নির্মাতা।

ভারতীয় বিনোদন বিষয়ক সাইট বলিউড লাইফের বরাতে জানা যায়, ভারতে যখন প্লেটলেট-রিচ প্লাজমা (পিআরপি) থেরাপি সম্পূর্ণ নিষিদ্ধ ছিল, ঠিক সেই সময়েই নাকি এই চুল প্রতিস্থাপন চিকিৎসাটি করিয়েছিলেন সালমান খান।

সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে এমন বিস্ফোরক দাবি তুলেছেন ‘পেজ থ্রি’ সিনেমার নির্মাতা ও লেখক শৈলেন্দ্র সিং।

সালমান খানের বান্দ্রার বাসভবনে ঘটে যাওয়া বহু বছর আগের এক অবিশ্বাস্য অভিজ্ঞতার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি শোবিজের এই গোপন ও চমকপ্রদ তথ্যটি সবার সামনে ফাঁস করেন।

গল্পের শুরুটা হয়েছিল চুল পড়ার চিন্তা থেকে। এক পরিচিতের মাথায় চুল কমা নিয়ে শৈলেন্দ্র বেশ দুশ্চিন্তায় ছিলেন। সে সময় একটি কাজের জন্য সালমানের বাড়িতে গিয়ে তার চুল কাটানোর দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে পড়েছিলেন।

ঘটনার বর্ণনা দিয়ে শৈলেন্দ্র বলেন, সালমান তখন আরামে বিরিয়ানি খাচ্ছিলেন। তখনই এক ব্যক্তি গ্লাভস পরে হাতে একটি সিরিঞ্জ নিয়ে সরাসরি সালমানের মাথার ত্বকে ইনজেকশন দেওয়া শুরু করে। চোখের সামনে রক্ত আর ইনজেকশনের এমন আজব কাণ্ড দেখে তিনি চরম আঁতকে উঠেছিলেন।

শৈলেন্দ্রের প্রতিক্রিয়া দেখে সালমান বেশ শান্ত গলায় তাকে উত্তর দিয়েছিলেন, তারকা হওয়ার জন্য ভাই কিছুটা মাশুল তো দিতেই হয়! এরপরই সালমান তাকে জানান, বিষয়টি আসলে পিআরপি থেরাপি। ভাইজান নিজেই তখন স্বীকার করেছিলেন, চিকিৎসাপদ্ধতিটি তৎকালীন সময়ে ভারতে আইনগতভাবে অনুমোদিত বা বৈধ ছিল না।

পিআরপি থেরাপি হলো রোগীর নিজের রক্ত প্রক্রিয়াজাত করে তা পুনরায় মাথার ত্বকে ইনজেকশন দেওয়ার একটি আধুনিক চিকিৎসা। সেই যুগে অর্ধেক বলিউড তারকা গোপনে এই নিষিদ্ধ পদ্ধতিটি গ্রহণ করেছিলেন। চুল পড়া বন্ধ করা এবং নতুন চুল গজানোর এই ঝুঁকিপূর্ণ ও বিতর্কিত চিকিৎসা নিয়েই এখন বলিউডজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

এসএন 

মন্তব্য করুন