© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মঞ্চে গান গাওয়ার সময় প্যান্ট ছিঁড়ল বিটিএস তারকার, ভাইরাল ভিডিও

শেয়ার করুন:
মঞ্চে গান গাওয়ার সময় প্যান্ট ছিঁড়ল বিটিএস তারকার, ভাইরাল ভিডিও

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪২ পিএম | ০১ নভেম্বর, ২০২৬
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ ব্যান্ড বিটিএস-এর অন্যতম কনিষ্ঠ সদস্য জংকুক আবারও সংবাদের শিরোনামে এসেছেন এক অনাকাঙ্ক্ষিত কিন্তু মজার ঘটনার মাধ্যমে। সম্প্রতি ব্রাজিলের সাও পাওলোতে আয়োজিত বিটিএস-এর এক জমকালো কনসার্টে লাইভ পারফর্ম করার সময় চরম পোশাক বিভ্রাটের শিকার হন এই তারকা। পারফরম্যান্স চলাকালেই মাঝপথে তার চামড়ার প্যান্টটি মাঝখান থেকে ছিঁড়ে যায়।

কনসার্টের ঠিক কোন মুহূর্তে প্যান্টটি ছিঁড়ে গেছে, তা বুঝতে পেরে জংকুকের দেওয়া প্রতিক্রিয়া ক্যামেরাবন্দি হয় এবং মুহূর্তের মধ্যেই সেই ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 

ভিডিওতে দেখা যায়, নিজের প্যান্টের এই বেহাল দশা টের পেয়ে জংকুক মোটেও ঘাবড়ে যাননি, বরং নিজের ব্যান্ডের সহকর্মী আরএম এবং কিম তেহ্যুং (ভি)-এর দিকে তাকিয়ে বিষয়টি দেখান। পুরো ঘটনাটি দেখে বাকি সদস্যরাও হেসে গড়িয়ে পড়েন। তবে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে বিন্দুমাত্র বিচলিত না হয়ে জংকুক তার পেশাদারত্বের পরিচয় দিয়েছেন। পোশাকের সমস্যাকে তোয়াক্কা না করে তিনি নাচ ও গান চালিয়ে যান এবং ভক্তদের মাতিয়ে রাখেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়তেই বিটিএস ভক্তরা অর্থাৎ ‘আর্মি’রা আনন্দে ভেসে যান। ইন্টারনেটে মুহূর্তে শুরু হয়ে যায় হাসির ট্রোল ও মিমের বন্যা। অনেকে মজা করে জংকুকের নাচের শক্তির প্রশংসা করছেন, আবার কিছু ভক্ত জংকুকের পুরোনো পিঠ ও পায়ের সমস্যার কথা স্মরণ করে শঙ্কাও প্রকাশ করেছেন যে এই ঘটনায় তার কোনো শারীরিক অসুবিধা হয়েছে কি না।

অবশ্য বিটিএস ভক্তদের জন্য এই ঘটনাটি নতুন কিছু নয়, কারণ এটি জংকুকের প্রথম পোশাক বিভ্রাট নয়। এর আগে ২০১৯ সালের অক্টোবরে সিউলে আয়োজিত ‘লাভ ইয়োরসেলফ: স্পিক ইয়োরসেলফ – দ্য ফাইনাল’ কনসার্টেও একই ধরনের ঘটনার মুখোমুখি হয়েছিলেন তিনি। বিখ্যাত ‘মাইক ড্রপ’ গানে পারফর্ম করার সময় তার প্যান্ট ছিঁড়ে গিয়েছিল। ব্যাকস্টেজে অপেক্ষার সময় হঠাৎ ঠান্ডা বাতাস অনুভব করে তিনি বিষয়টি বুঝতে পারেন এবং পরে বেশ রসিকতা করেই কনসার্টে আসা ভক্তদের সামনে ঘটনাটি শেয়ার করেছিলেন।

এ ছাড়া ২০১৮ সালে বিটিএস-এর জনপ্রিয় গান ‘ফেক লাভ’-এর পারফরম্যান্সের সময় আরেক সদস্য আরএম কোরিওগ্রাফির অংশ হিসেবে দুর্ঘটনাবশত জংকুকের শার্টের বোতাম টেনে খুলে ফেলেন। গান চলাকালীন পপতারকা শার্টটি ঠিক করার যথেষ্ট সময় পাননি এবং পুরো পারফরম্যান্সটি তাকে সেভাবেই শেষ করতে হয়েছিল। পরে এক লাইভ স্ট্রিমেও এই ঘটনা নিয়ে অন্য সদস্যরা জংকুককে বেশ ক্ষ্যাপান। 

সাও পাওলোর সাম্প্রতিক এই ঘটনাটি জংকুকের সেই পুরোনো স্মৃতিগুলোকে আবারও ভক্তদের মনে তাজা করে দিয়েছে।

সূত্র: মিড-ডে

এসএ/টিএ

মন্তব্য করুন