© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নড়াইলে স্ত্রীর স্বীকৃতি দাবিতে বিষের বোতল হাতে স্বামীর বাড়িতে তরুণীর অনশন

শেয়ার করুন:
নড়াইলে স্ত্রীর স্বীকৃতি দাবিতে বিষের বোতল হাতে স্বামীর বাড়িতে তরুণীর অনশন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৫ এএম | ০৩ আগস্ট, ২০২৬
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে বিষের বোতল হাতে এক তরুণী স্বামীর বাড়ির গেটে অনশনে বসেছেন। খবর পেয়ে অভিযুক্ত যুবক ও তার পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে পালিয়েছে।

রোববার (২আগস্ট) সকাল ১১টায় উপজেলার চাচই গ্রামের পশ্চিমপাড়ায় সৈয়দ ফেরদৌস আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

অনশনরত তরুণী উপজেলার আড়পাড়া গ্রামের নাজমুল শিকদারের মেয়ে নাজমিন নাহার প্রেমা (১৮)। অভিযুক্ত সৈয়দ ফেরদৌস আলী (২১) চাচই পশ্চিমপাড়া গ্রামের সৈয়দ আসাদুজ্জামানের ছেলে।

তরুণীর অভিযোগ, দুইবছর আগে ফেরদৌস আলীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে চলতি বছরের ৯ এপ্রিল উভয়ের সম্মতিতে নড়াইলে নোটারির পাবলিক মাধ্যমে বিবাহের অঙ্গীকারনামা সম্পাদন করেন। এরপর বিভিন্ন সময়ে ফেরদৌস তাকে অন্যত্র বোনের বাড়িতে স্বামী-স্ত্রী হিসাবে রাত যাপন করে। দুই মাস পর থেকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ করেন ফেরদৌস।

স্ত্রীর স্বীকৃতির দাবিতে ওই তরুণী রোববার সকাল থেকে বিষের বোতল হাতে নিয়ে ফেরদৌসের বাড়িতে অনশন শুরু করে। তিনি দাবি করেন, স্ত্রী হিসেবে স্বীকৃতি না পেলে বিষপান করে আত্মহত্যা করবে।

অভিযুক্ত ফেরদৌস আলীর পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে অন্যত্র চলে যায়। বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় রোববার বিকালে বলেন, অনশনের ঘটনা সম্পর্কে তিনি অবগত নন। তবে এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেএন/এসএন

মন্তব্য করুন