© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুইদিন বন্ধ থাকার পর বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু

শেয়ার করুন:
দুইদিন বন্ধ থাকার পর বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩১ এএম | ০৩ আগস্ট, ২০২৬
যান্ত্রিক ত্রুটির কারণে দুইদিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিটের উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে এ ইউনিট থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। 

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার (২ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে এ ইউনিটটি চালু করা হয়। রাত থেকেই ইউনিটটি থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। এর আগে শনিবার ভোররাত ৫টা ৫০ মিনিটে এ ইউনিট বন্ধ করা হয়। 

বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, হঠাৎ করেই শনিবার ভোররাত ৫টা ৫০ মিনিটে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে ওই ইউনিটটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে করে এই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার আগে এই ইউনিট থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে যুক্ত হচ্ছিল।

এ কেন্দ্রের মোট ৩টি ইউনিটের মধ্যে ৩নং ইউনিটটি চালু রয়েছে এবং এই ইউনিট থেকে ১৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে যুক্ত হচ্ছে। আর এই কেন্দ্রের ২নং ইউনিটটি দীর্ঘ ২০২০ সাল থেকেই বন্ধ রয়েছে।

কেএন/এসএন

মন্তব্য করুন