© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সপরিবারে করোনায় আক্রান্ত বিশ্বের দামি অভিনেতা ‘দ্য রক’

শেয়ার করুন:
সপরিবারে করোনায় আক্রান্ত বিশ্বের দামি অভিনেতা ‘দ্য রক’
entertainment-desk
১১:৩৮ এএম | ০৩ সেপ্টেম্বর, ২০২০

সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন হলিউডের জনপ্রিয় ও বিশ্বের সবচেয়ে দামি অভিনেতা ‘দ্য রক’ খ্যাত ডোয়াইন জনসন। চলতি বছরেই বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতার স্বীকৃতি পেয়েছেন জনসন। কদিন আগেই ঘোষণা এসেছে তুমুল জনপ্রিয় 'ফাস্ট এন্ড ফিউরিয়াস' সিরিজের শেষ কিস্তিতে দেখা যাবে তাকে।

২ সেপ্টেম্বর রক এক বিবৃতিতে বলেন, তার স্ত্রী লরেন হাশিয়ান এবং তাদের দুই মেয়ে টিয়ানা এবং জেসমিন সকলেই করোনা পজিটিভ। ইনস্টাগ্রামে দেওয়া ভিডিওতে তিনি আরো বলেন, 'কোভিড ১৯ একদমই ভিন্ন একটি জিনিস। এটি কোনো ইনজুরিতে পরার মতো কিছু নয়। যা আমি আগেও অনেকবার পড়েছি। তাই আমাদের আরো বেশি সতর্ক থাকতে হবে। আমি সবসময় চেষ্টা করেছি আমার পরিবারকে সুরক্ষা দিতে। কিন্তু তবুও তারা সবাই করোনায় হয়েছে। আমরা ইতিমধ্যে ঘরের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে চলা শুরু করেছি। সবার কাছে প্রার্থনা চাইছি।'

জানা গেছে, করোনায় আক্রান্ত হলেও এখন পর্যন্ত সবাই ভালো আছেন। সাধারণ উপসর্গ ব্যতীত তেমন কিছু দেখা যায়নি বলে এখনই হাসপাতালে ভর্তি হওয়ার ব্যাপারে ভাবছে না রকের পরিবার। রোগের ধরন অনুযায়ী তারা ট্রিটমেন্ট নিয়ে চিন্তা করবেন বলে উল্লেখ করেছেন পরিবারের সদস্যরা।

 

টাইইমস/জেকে

মন্তব্য করুন