© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাবেক নৌপ্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে ডিএনসিসির শ্রদ্ধা নিবেদন

শেয়ার করুন:
সাবেক নৌপ্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে ডিএনসিসির শ্রদ্ধা নিবেদন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫১ এএম | ০৬ আগস্ট, ২০২৬
সাবেক নৌবাহিনী প্রধান এবং সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

বুধবার সকালে বনানী সামরিক কবরস্থানে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে মাহবুব আলী খানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।



এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মো. হুমায়ুন কবির এবং সংস্থাটির বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার বাদ জোহর ডিএনসিসির কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এসএন 

মন্তব্য করুন