© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ছাত্রীকে লাথি মেরে ভিডিও ধারণ, অভিযুক্তের বিচার না করে ভুক্তভোগী ছাত্রীকে টিসি

শেয়ার করুন:
ছাত্রীকে লাথি মেরে ভিডিও ধারণ, অভিযুক্তের বিচার না করে ভুক্তভোগী ছাত্রীকে টিসি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৫ পিএম | ০৭ আগস্ট, ২০২৬
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অভিযোগ, প্রায় এক মাস আগে শীতলক্ষ্যা নদীর পাড়ের ওয়াকওয়েতে স্কুলড্রেস পরা অবস্থায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে পেছন থেকে পরপর দুইবার লাথি মারে এক কিশোর।

পরে ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হলেও অভিযোগ উঠেছে, অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে স্কুল কর্তৃপক্ষ ভুক্তভোগী দুই ছাত্রীকেই টিসি দিয়ে দিয়েছে। পরিবারের দাবি, স্কুল চলাকালে বাইরে ঘোরাফেরার অভিযোগে তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, ভাইরাল ভিডিওটি তাদের নজরে এসেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরআই/টিএ

মন্তব্য করুন