© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিচারকদের বেতন-ভাতা সংক্রান্ত প্রতিবেদন পর্যালোচনায় ৭ সদস্যের কমিটি

শেয়ার করুন:
বিচারকদের বেতন-ভাতা সংক্রান্ত প্রতিবেদন পর্যালোচনায় ৭ সদস্যের কমিটি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৫ পিএম | ০৭ আগস্ট, ২০২৬
‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’ এর প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নে সাত সদস্যের কমিটি গঠন করেছে সরকার। বিচারকদের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পর্যালোচনা করে এই প্রতিবেদন দেয়া হয়েছিল।

গত ৪ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রীকে কমিটির সভাপতি করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন- স্বরাষ্ট্রমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী; মহিলা ও শিশু বিষয়ক ও সমাজকল্যাণ মন্ত্রী; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী; অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে কমিটি।

এছাড়া প্রয়োজনে কমিটি সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবে। প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে। অর্থ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দিবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

২০২৫ সালের ৮ সেপ্টেম্বর বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন পুনর্গঠন করা হয়। আপিল বিভাগের বিচারপতি এস এম এমদাদুল হককে চেয়ারম্যান করে গঠিত এই কমিশন বিচারকদের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পর্যালোচনা করে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন জমা দেয়।

এমআর/টিএ  

মন্তব্য করুন