© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী পুতুল

শেয়ার করুন:
আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী পুতুল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৪ পিএম | ০৭ আগস্ট, ২০২৬
‘আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোনো সুযোগ নেই’ বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে কুষ্টিয়ার মিরপুর মহিলা ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপির এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, ‘গেল পরশুদিন পতিত ফ্যাসিস্ট সরকার ভারতে বসে প্রেস কনফারেন্সের চেষ্টা করেছে। এর প্রেক্ষিতে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যে ধরনের প্রতিবাদ জানিয়েছে। সে ধরনের প্রতিবাদ এর আগে কোনো সরকার জানাতে পারেনি।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ বিএনপির ওপর যে পরিমাণ নির্যাতন অত্যাচার চালিয়েছে। তাদের ক্ষমতা থেকে নামাতে বিএনপির যে পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয়েছে। সেই জায়গা থেকে আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোনো সুযোগ নেই।’

মিরপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, মহিলা সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, জেলা পরিষদের প্রশাসক বিএনপি নেতা সোহরাব উদ্দিন, বিএনপির জাতীয় নির্বাহি কমিটির সদস্য সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীসহ স্থানীয় বিএনপির নেতারা বক্তব্য রাখেন।

এর আগে মিরপুর উপজেলার সদরপুর স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। সেখানে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।

আরআই/টিএ

মন্তব্য করুন