© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আওয়ামী লীগ যখন দেশ ধ্বংস করে দেয়, সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়ে তোলার দায়িত্বটা পড়ে বিএনপির ওপরে: মির্জা ফখরুল

শেয়ার করুন:
আওয়ামী লীগ যখন দেশ ধ্বংস করে দেয়, সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়ে তোলার দায়িত্বটা পড়ে বিএনপির ওপরে: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৪ পিএম | ০৮ আগস্ট, ২০২৬
আওয়ামী লীগ যখন দেশ ধ্বংস করে দেয়, তখন সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়ে তোলার দায়িত্বটা পড়ে বিএনপির ওপরেই বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব এবং স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৮ আগস্ট) জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ১৯৭৫ সালের পরও একইভাবে ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়ে তুলেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পরবর্তীতে সেই দায়িত্ব পালন করেছেন দেশনেত্রী খালেদা জিয়া। আজ আবারও সেই দায়িত্ব এসে পড়েছে তারেক রহমানের কাঁধে।

তিনি আরও বলেন, দেশকে নতুন করে গড়ে তুলতে বিএনপির নেতা তারেক রহমান কাজ শুরু করেছেন। এমন সময়ে একটি মহল আবারও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, যা অত্যন্ত দুঃখজনক।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সংসদীয় সরকারব্যবস্থার মাধ্যমে সংসদে সব সমস্যার সমাধান করতে চায় সরকার। কিন্তু একটি মহল রাজপথে নেমে অন্যায়ভাবে এমন কর্মকাণ্ড করছে, যার মাধ্যমে দেশকে আবারও অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

কেএন/টিএ




মন্তব্য করুন