© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বরগুনায় ইয়াবাসহ গেজেটভুক্ত জুলাই যোদ্ধা সুমন আটক

শেয়ার করুন:
বরগুনায় ইয়াবাসহ গেজেটভুক্ত জুলাই যোদ্ধা সুমন আটক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৩ পিএম | ০৯ আগস্ট, ২০২৬
বরগুনায় ২০ পিস ইয়াবাসহ সুমন মৃধা (৩৫) নামে এক গেজেটভুক্ত জুলাই যোদ্ধাকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (৮ আগস্ট) রাতে সদর উপজেলার হেউলিবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়েছে। আটক বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চালিতাতলী গ্রামের আব্দুর রহিম মৃধার ছেলে। তিনি জুলাই আন্দোলনের গেজেটভুক্ত একজন জুলাই যোদ্ধা। সরকারি গেজেটে তার নম্বর ২৯৩।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সদর উপজেলার সদর ইউনিয়নের হেউলিবুনিয়া এলাকার দফাদার বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এসময় সুমনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সুমন মৃধাকে বরগুনা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

বরগুনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মো. সাজ্জাত হোসেন বলেন, ‘২০ পিস ইয়াবাসহ সুমন মৃধা নামে এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।’

এমআই/টিএ

মন্তব্য করুন