হঠাৎ আমগাছে উঠে জ্ঞান হারালেন গৃহবধূ, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
ছবি: সংগৃহীত
০৭:৫১ এএম | ১১ আগস্ট, ২০২৬
কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্বামীর বাড়ির উঠানের আমগাছে উঠে দীর্ঘ সময় আটকা পড়েন এক নারী। পরে অজ্ঞান অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।
সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের দক্ষিণ বড়ভিটা মাঝিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ওই গ্রামের বাসিন্দা জিলহানির স্ত্রী বৃষ্টি বেগম (২০) সন্ধ্যায় হঠাৎ উঠানে থাকা একটি আম গাছে উঠে বসেন। এসময় বাড়ির লোকজনসহ স্থানীয়রা তাকে নামানোর অনেক চেষ্টা করে ব্যর্থ হয়।
পরে খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ১০/১৫ মিনিটের চেষ্টায় রাত ৮টার দিকে অচেতন অবস্থায় ওই নারীকে নিরাপদে গাছ থেকে নামিয়ে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে তারা পরিবারের হাতে তাকে হস্তান্তর করা হয়।
স্থানীয়দের ধারণা, ওই নারীর উপর জিন আছর পড়েছে। জিন তাকে আম গাছে উঠিয়েছে।
তবে জিনের আছর পড়েছে এমন দাবির বিষয়ে কোনো বৈজ্ঞানিক বা চিকিৎসার সত্যতা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফুলবাড়ী ফায়ার সার্ভিসের ও সিভিল স্টেশনের টিম লিডার মনজুরুল ইসলাম জানান, আমরা খবর পাওয়ার ১৫-২০ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হই এবং ১০ মিনিটের মধ্যেই অচেতন অবস্থায় ওই নারীকে আঙ্গিনার আম গাছ থেকে উদ্ধার করতে সক্ষম হই।
কেএন/এসএন